শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৬ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
সাতক্ষীরায় শীত-কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা
গনকণ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা:
Published : Thursday, 8 January, 2026
 সাতক্ষীরায় শীত-কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা

সাতক্ষীরায় শীত-কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা

 সাতক্ষীরায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার দীর্ঘ দাপট কাটিয়ে অবশেষে দেখা মিলেছে কাঙ্ক্ষিত সূর্যের। গত কয়েকদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল, তবে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দীর্ঘ প্রতীক্ষার পর রোদের ঝিলিক দেখে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। 


সাতক্ষীরা জেলার আবহাওয়া পর্যবেক্ষক কামরুননাহার জানান, আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। তবে গত কয়েকদিন তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে ছিল, এমনকি ঘন কুয়াশার কারণে সড়কেও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। আজ রোদ উঠলেও হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি এখনো বেশ প্রবল রয়েছে এবং রাতে তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। 


জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক কামরুন্নাহার আরও জানিয়েছেন, কয়েকদিন এধরণের আবহাওয়া বিরাজ করতে পারে ।

এই পরিস্থিতিতে স্থানীয় স্কুল শিক্ষক গাজী শাহজাহান, চাকরিজীবী মো. ইদ্রীস আলী, শ্রমিক রজব আলী এবং ব্যবসায়ী মনিরুজ্জামান মুন্না জানিয়েছেন,যে রোদ ওঠায় তাদের কাজে ফিরতে সুবিধা হচ্ছে, যদিও শীতের প্রকোপ এখনো পুরোপুরি কাটেনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com