| শিরোনাম |
|
মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঔষধ ব্যবসায়ী নিহত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
|
![]() মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ঔষধ ব্যবসায়ী নিহত পুলিশ জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে পোপালপুর এলাকায় প্রয়াত আফসার উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বজলুর রহমান মহম্মদপুর উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। খবর ছড়িয়ে পড়লে ঔষধ ব্যবসায়ী মো. বজলুর রহমানকে এক নজর দেখার জন্য হাসপাতালে শত শত মানুষ ভিড় জমান। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |