| শিরোনাম |
|
আঙ্গারিয়া বাজারে ৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ
গনকণ্ঠ প্রতিবেদক, শরীয়তপুর :
|
![]() আঙ্গারিয়া বাজারে ৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিযা বাজারের সোহান ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে ৯০ কেজি অ"বৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জড়িমানা করে। ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন এবং আদালতের প্রসিকিউশন দেন জেলা পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ রাসেল নোমান। |