| শিরোনাম |
|
অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতার হত্যা : ফখরুল
গনকণ্ঠ ডেস্ক
|
![]() অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতার হত্যা : ফখরুল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। দুষ্কৃতিকারিদের নির্মম ও পৈশাচিক হামলায় আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।” বিবৃতিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। |