| শিরোনাম |
|
রুমিন ফারহানাকে মালার সঙ্গে টাকা দিলেন বৃদ্ধা
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() রুমিন ফারহানাকে মালার সঙ্গে টাকা দিলেন বৃদ্ধা বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে ঘটা এ ঘটনা সবার নজরে আসে। বেশ আবেগের সঙ্গে গাঁধা ফুলের মালা দেওয়াড় পর রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার একটি নোট তুলে দেন বিমলা সরকার নামে ওই বৃদ্ধা। এ সময় বৃদ্ধাকে রুমিন ফারহানার উদ্দেশ্যে বলতে শুনা যায়, 'আফনে যাতে নির্বাচনে পাস করুইন আশীর্বাদ করলাম। এই টেহাডা দিলাম নির্বাচনে খরচ করতাইন। পাস কইরা আমডার ওজু (দিকে) দেকবেন। আমি আফনেরে আশীর্বাদ করলাম মা।' রুমিন ফারহানা ওই বৃদ্ধার টাকা হাতে নেন ও ফুলের মালাটি ওই বৃদ্ধাকে পড়িয়ে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিস্কার করা হয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। |