শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৪৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
গভীর রাতে গরু চুরির সময় যুবদল নেতা আটক
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 8 January, 2026
গভীর রাতে গরু চুরির সময় যুবদল নেতা আটক

গভীর রাতে গরু চুরির সময় যুবদল নেতা আটক


নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক ইউনিয়ন যুবদল নেতা।


বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে চোরচক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে লুকানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং তাকে পুলিশে হস্তান্তর করা হয়।


আটক ব্যক্তি আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক।


স্থানীয়দের অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাও গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস তাদের হাতে রয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।


এক স্থানীয় বাসিন্দা, নাম প্রকাশ না করার শর্তে, বলেন, “এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।”


জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, “আটক ব্যক্তি আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”


উপজেলা যুবদলের সভাপতি ও শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এখনও কোনো মন্তব্য করেননি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com