| শিরোনাম |
|
পে স্কেল চূড়ান্ত,১:৮ অনুপাতে বাড়ছে সরকারি বেতন
গনকণ্ঠ ডেস্ক
|
![]() পে স্কেল চূড়ান্ত,১:৮ অনুপাতে বাড়ছে সরকারি বেতন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের সূত্র জানিয়েছে। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্য খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব রাখা হয়েছিল—১:৮, ১:১০ ও ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হবে। সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি প্রস্তাব এসেছে—প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাব ১৭ হাজার টাকা, এবং তৃতীয় প্রস্তাব ১৬ হাজার টাকা। পরবর্তী সভায় সর্বনিম্ন বেতন চূড়ান্ত হবে। ১:৮ অনুপাত কী? জাতীয় বেতন কমিশনের একটি প্রশ্নে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত নির্ধারণের জন্য ১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য অপশন রাখা হয়েছিল। অর্থাৎ, যদি সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন এক টাকা ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা। আরো সহজভাবে বললে, ১০০ টাকা বেতন ধরে, ১:৮ অনুপাতে সর্বনিম্ন গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা। |