| শিরোনাম |
|
ভোররাতে বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, সুইট ক্লাস বাস দুর্ঘটনায় হেল্পারসহ নিহত ৩
গনকণ্ঠ প্রতিবেদক (চট্টগ্রাম)
|
![]() ভোররাতে বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, সুইট ক্লাস বাস দুর্ঘটনায় হেল্পারসহ নিহত ৩ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে বারইয়ারহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুইট ক্লাস পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে আঘাত করে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাসের হেল্পারও রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, ভোরের কুয়াশা ও সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। |