শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৫৮ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
দেশের বাজারে কমলো সোনার দাম: জানুন নতুন ভরি মূল্য
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 9 January, 2026

দেশের বাজারে কমলো সোনার দাম: জানুন নতুন ভরি মূল্য

দেশের বাজারে কমলো সোনার দাম: জানুন নতুন ভরি মূল্য

দেশের বাজারে সোনার দাম সামান্য হ্রাস করা হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৯৭৯ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।


স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


এর আগে চলতি মাসের ৬ জানুয়ারি এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বেড়েছিল। তার আগের দিন ৫ জানুয়ারি দাম বেড়ে ২ হাজার ২১৬ টাকা হয়েছিল। অর্থাৎ দুই দিনে ভরিতে মোট ৫ হাজার ১৩২ টাকা বাড়ার পর এবার কিছুটা দাম কমানো হলো।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৯৭৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৮৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।


এর আগে ৬ জানুয়ারি দাম বাড়ানোর সময় ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা এবং ২১ ক্যারেট ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। একই সময়ে ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত এসব দরে সোনা বিক্রি হয়েছে।


সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৩৮৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। ২১ ক্যারেট রুপা ৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম ২৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ২৫৬ টাকা কমে হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com