মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৫২ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর বিএনপি
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 9 January, 2026
বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর বিএনপি

বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর বিএনপি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন।


গতকাল রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”


রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “১১ জানুয়ারি থেকে চার দিনের জন্য উত্তরবঙ্গের ৯টি জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে এ বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছেন। আমরা মনে করি, এটি সঠিক নয়। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তিনি যেতেই পারেন।”


তিনি আরও বলেন, “গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করাটা জাতির প্রত্যাশা ছিল।”


সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি আরও আগেই যেতে চেয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই। সবার কাছে অনুরোধ, এর মর্যাদাকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি।”


তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতেই তারেক রহমানের সেখানে যাওয়া। আমরা শহীদদের মর্যাদা আরও মহিমান্বিত করতে চাই। তিনি শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এতে জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমরা যেন সেই দৃষ্টিকোণ থেকেই বিষয়টিকে দেখি।”


দলীয় মনোনয়ন ও বিদ্রোহীদের বিষয়ে তিনি বলেন, “বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক যোগ্য ব্যক্তিকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বৃহত্তর স্বার্থে ও সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শরিকদের কিছু আসন ছেড়ে দিতে হয়েছে। কারণ বিগত ফ্যাসিবাদী আমলে এই দলগুলোর নেতাদের ত্যাগ-তিতিক্ষা আছে।”


তিনি আরও বলেন, “আবার আমাদের নেতারাও অনেক যোগ্য। তারপরও যারা দলীয় নির্দেশনা অমান্য করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি, হয়তো তাঁরাও দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।”


নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com