শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪২ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
যুক্তরাষ্ট্রের পর ভারতীয় তুলা ও সুতায় শুল্ক আরোপ বিবেচনায় বাংলাদেশ
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 9 January, 2026
যুক্তরাষ্ট্রের পর ভারতীয় তুলা ও সুতায় শুল্ক আরোপ বিবেচনায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পর ভারতীয় তুলা ও সুতায় শুল্ক আরোপ বিবেচনায় বাংলাদেশ


যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটতে পারে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলা ও সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে সরকার।


আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠকের আলোচ্যসূচিতে মূলত ভারতীয় তুলা ও সুতা আমদানির বিষয়টি উঠে আসে।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় সুতা রপ্তানিকারকদের বরাতে জানা গেছে—বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের সম্ভাবনা বিবেচনা করছে। সিদ্ধান্তটি কার্যকর হলে ভারতের তুলা ও বস্ত্র খাতে এর প্রভাব পড়তে পারে।


বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক বাংলাদেশ। বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপ করা হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার চাহিদা হ্রাস পেতে পারে। এর ফলে দেশটির তুলা উৎপাদক ও সুতা কারখানাগুলো আর্থিক চাপে পড়ার আশঙ্কা রয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্কহার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। নয়াদিল্লিভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান এ প্রসঙ্গে বলেন,
“এ ধরনের সিদ্ধান্ত ভারতের বাজারে তুলার দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।”
এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।


বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের ২০২৫ সালের মে মাসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এতে বাংলাদেশের প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার মূল্যের রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভারতের বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৪০ শতাংশের বেশি।


দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপট
ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আলোচনায় তুলা ও সুতা আমদানির বিষয়টিই প্রধান গুরুত্ব পায়। গত বছর ভারত প্রায় ৩.৫৭ বিলিয়ন ডলার মূল্যের সুতা রপ্তানি করেছে, যার বড় অংশ গেছে বাংলাদেশে।


যদিও তুলা ও সুতা আমদানিতে ভারত বাংলাদেশের প্রধান সরবরাহকারী, তবে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত প্রস্তুত কাপড় রপ্তানির ক্ষেত্রে বর্তমানে চীন শীর্ষ অবস্থানে রয়েছে।


রাজনৈতিক প্রেক্ষাপটে, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত–বাংলাদেশ সম্পর্কে শীতলতা দেখা দেয়। সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তবে এসব অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে পদ্ধতিগত নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ঢাকা কর্তৃপক্ষ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com