শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৩৮ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
সিরিয়ায় সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 9 January, 2026
সিরিয়ায় সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা

সিরিয়ায় সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা


সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েক দিন ধরে চলা সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল।


শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা থেকে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে এসব এলাকা ছাড়ার জন্য ৬ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।


আলজাজিরা জানিয়েছে, মাঠপর্যায়ের তথ্যে দেখা যাচ্ছে—যুদ্ধবিরতি কার্যকর হলেও আলেপ্পোর আশরাফিয়েহ এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৪৮ ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com