| শিরোনাম |
|
তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
গনকণ্ঠ প্রতিবেদক (চট্টগ্রাম)
|
![]() তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন শুক্রবার (৯ জানুয়ারি ) বিকালে তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল আমিন চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ (মিরসরাই) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসীম উদ্দিন সাবেক আহবায়ক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,আজিজুল হক মেম্বার সাবেক সদস্য সচিব ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,শওকত আকবর সোহাগ যুগ্ম সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল,শহীদুল ইসলাম সাবেক যুগ্ম আহবায়ক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,ফারুক হোসেন ভূঁইয়া বিএনপি নেতা,সাইফুল ইসলাম সাবেক সদস্য ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,আবুল কালাম সাবেক সদস্য ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,ইউসুফ মিয়া সাবেক সাধারন সম্পাদক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,মিজানুর রহমান সাবেক সভাপতি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ছাএদল,মিজানুর রহমান রিজভী সাবেক সহ সভাপতি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ছাএদল, ইকবাল ও সোহেল যুবনেতা, আলা উদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা, ফারুক হোসন কৃষকদল নেতা,খেলার প্রধান সমন্বয়ক মামুন সোহেল হাসান।উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজক ও দর্শনার্থীরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। খেলাটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শনার্থী মাঠে উপস্থিত ছিলেন। |