| শিরোনাম |
|
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১
গনকণ্ঠ প্রতিবেদক (গাজীপুর)
|
![]() গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও সেনাবাহিনীর একটি চৌকস দল মাওনা বাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে বিদেশ থেকে অবৈধ পথে অস্ত্র আমদানি করে দেশে চড়া দামে বিক্রি করত। শুধু তাই নয়, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র ভাড়ায় দেওয়ার ব্যবসাও করে আসছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতিপূর্বে একটি হত্যা মামলায় জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় এই অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীপুর থানায় হস্তান্তরের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। তার সাথে আর কে কে জড়িত বা অস্ত্রের বড় কোনো চালান আসার পথে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকায় শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে র্যাব ও সেনাবাহিনীর এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। |