| শিরোনাম |
|
নওগাঁ সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ১ চোরাকারবারি আটক
গনকণ্ঠ প্রতিবেদক (নওগাঁ)
|
![]() নওগাঁ সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ১ চোরাকারবারি আটক শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দল ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান চাঁদ (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান চাঁদ ধামইরহাট উপজেলার বীরগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২০০ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু চোরাচালান, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্তবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের মানবিক ও দায়িত্বশীল অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে ইনশাআল্লাহ। |