বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৪৮ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
গনকণ্ঠ ডেস্ক :
Published : Saturday, 10 January, 2026
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে।”


তিনি আরও জানান, এটি বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি বাতিল নয়, বরং নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু ও শান্ত রাখার স্বার্থে নেওয়া একটি সাময়িক সিদ্ধান্ত।



এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, তারেক রহমান বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, “আজ থেকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন—এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com