রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪৩ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করতে চায় এবং তারা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


তেল শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার জন্য কত খরচ হতে পারে। জবাবে তিনি বলেন, ‘আমি এখন গ্রিনল্যান্ডের জন্য অর্থ নিয়ে আলোচনা করছি না। হয়তো পরে আসে। কিন্তু এখন আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি—তারা পছন্দ করুন বা না করুন। কারণ না করলে রাশিয়া বা চীন সেখানে নিয়ন্ত্রণ গড়ে তুলবে, আর আমরা চাই না তারা আমাদের প্রতিবেশী হোক।’


তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি সহজ উপায়ে সমাধান করতে চাই। সহজ উপায়ে না হলে কঠিন উপায়ে করতে হবে।’
যুক্তরাষ্ট্র কেন গ্রিনল্যান্ডকে নিজের অংশ করতে চায়—এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যখন আমরা মালিক হব, তখন আমরা রক্ষা করতে পারব। লিজ নেওয়া জায়গাকে সেইভাবে রক্ষা করা যায় না। মালিক হতে হয়।’


এর আগে তিনি একাধিকবার বলেছেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত।’ ২০২৫ সালের মে মাসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি বাস্তবায়নে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি।


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বছরের মার্চে বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে গ্রিনল্যান্ড স্বাধীনতা অর্জন করবে এবং পরে শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জানাচ্ছেন, প্রেসিডেন্টের কাছে সব সময় সামরিক বিকল্প থাকে।


উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ন্যাটো চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে দ্বীপের ওপর কোনো আগ্রাসন হলে রক্ষা করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com