বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪:৪৭ পিএম
শিরোনাম বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান        রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা       খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান       মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩       অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি       আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের        লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ      
ট্রাম্পের হুমকিতে সতর্ক কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
ট্রাম্পের হুমকিতে সতর্ক কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

ট্রাম্পের হুমকিতে সতর্ক কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রবল সমালোচক কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সম্প্রতি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।” তবে তার ওই সাহসী ভাষণের এক সপ্তাহ না পেরোতেই, তিনি মার্কিন হামলার সম্ভাব্য হুমকিতে সতর্ক হয়ে পড়েছেন।


বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেত্রো বলেছেন, তিনি বিশ্বাস করেন এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি বাস্তব হুমকি রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশেষ করে লাতিন আমেরিকায় অন্যান্য সরকারকে আইন উপেক্ষা করে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখেছে। তিনি সতর্ক করেছেন, “যদি এটি চলতে থাকে, তাহলে বিশ্বকে শাসন করার একটি সাম্রাজ্যবাদী স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি।”


পেত্রো আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে না যেত—যেখানে দেশগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা নির্ধারণে সম্মত হয়েছিল—তাহলে কোনো যুদ্ধ হতো না এবং বিশ্ব ও দক্ষিণ আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ হতো। তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলা ইস্যুটি এ নিয়েই।


ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির পর কলম্বিয়াজুড়ে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নামে বিক্ষোভও দেখা দিয়েছে। পেত্রো মন্তব্য করেন, “ট্রাম্পের মন্তব্য ছিল বাস্তব হুমকি।” তিনি বলেন, এই হুমকি দূর করার সম্ভাবনা চলমান আলোচনার ওপর নির্ভর করছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com