| শিরোনাম |
|
তেঁতুলিয়া-চুয়াডাঙ্গায় তীব্র শীত, ৮.৩° সেলসিয়াস রেকর্ড
গনকণ্ঠ ডেস্ক
|
![]() তেঁতুলিয়া-চুয়াডাঙ্গায় তীব্র শীত, ৮.৩° সেলসিয়াস রেকর্ড দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এর ফলে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দিনের বেলায় সূর্য উঠলেও তাপমাত্রা খুব বেশি বেড়েছে না। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগও। হাসপাতালগুলো প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি করছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। তারা জানিয়েছে, এই মাসের মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমবেশি হতে পারে। |