শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৫৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর

নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, গাজায় ইসরাইলের কার্যক্রমকে ভয়াবহ গণহত্যা আখ্যা দিয়ে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কাছে তাকে অপহরণের আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার জিও নিউজের সাংবাদিক হামিদ মিরকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছিল তার উদাহরণ ধরে, যুক্তরাষ্ট্র যদি মানবতাকে সত্যিই সম্মান করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। তিনি আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এ ধরনের পদক্ষেপ নিতে পারে।


তিনি নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। তিনি বলেন, ‘গত ৪–৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি।’


খাজা আসিফ জানান, পাকিস্তানি জনগণ এই মুহূর্তের জন্য প্রার্থনা করছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর পক্ষে শক্তি বৃদ্ধি করা ব্যক্তিদের শাস্তি দাবি করেন। অনুষ্ঠানটিতে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখার কারণে বিরতি ঘোষণা করেন।


অন্যদিকে, ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার একটি সাক্ষাৎকারে গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান এখনও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে কড়া অবস্থান বজায় রেখেছে। পাশাপাশি তারা ইরানের সঙ্গে সম্পর্ককে ‘ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক’ হিসেবে দাবি করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com