বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৪৭ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
শহীদ ওসমান হাদী ভাইয়ের স্মরণে রায়পুরে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
গনকণ্ঠ প্রতিবেদক (রায়পুর)
Published : Saturday, 10 January, 2026
শহীদ ওসমান হাদী ভাইয়ের স্মরণে রায়পুরে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদী ভাইয়ের স্মরণে রায়পুরে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

রায়পুর উপজেলার ১০ নং ইউনিয়নে শহীদ ওসমান হাদী ভাইয়ের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মেগা ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের প্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। মাঠে তাঁর আগমনে খেলোয়াড় ও দর্শকদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। খেলা শেষে তিনি উভয় দলের খেলোয়াড়দের সাহসিকতা ও ক্রীড়া নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ ওসমান হাদী ভাইয়ের স্মরণে এমন একটি সুন্দর আয়োজন প্রশংসার দাবিদার।”
টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com