বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৪৮ পিএম
শিরোনাম ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা      
রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
গনকণ্ঠ প্রতিবেদক (পটুয়াখালী)
Published : Saturday, 10 January, 2026
রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাষাবাদের কাজে ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান। 
স্থানীয়রা জানান, সুরাইয়া বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। মুহূর্তেই শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা সুরাইয়াকে উদ্ধার করে দ্রুত রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  একমাত্র আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা জানান, মাহিন্দ্রা গাড়িটির নিয়মিত চালক ছিলেন রনি গাজী। তবে দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার সহযোগী জিসান মল্লিক। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী চালক ও তার সহযোগীকে আটকে রাখে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com