মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৫১ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
নগরকান্দায় আ.লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
নগরকান্দায় আ.লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

নগরকান্দায় আ.লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন।


পদত্যাগকারীরা হলেন—উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল এবং সহসভাপতি বাকি মিয়া।


সংবাদ সম্মেলনে তারা পৃথক লিখিত বক্তব্যে জানান, কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বেচ্ছায় তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানান তারা।


পাঁচ নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com