| শিরোনাম |
|
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ
গনকণ্ঠ প্রতিবেদক (টাঙ্গাইল)
|
![]() স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হবিবুর রহমান প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’, ‘আমরা সবাই মুসাব্বির হবো’—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। |