মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৪:০৭:৩৫ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে আসামির মৃত্যু
গনকণ্ঠ প্রতিবেদক (জামালপুর)
Published : Saturday, 10 January, 2026
শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে আসামির মৃত্যু

শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে আসামির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে শীতজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগার-এর জেল সুপার মো. গোলাম দস্তগীর।

নিহত সুলতান শেখ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকায়। তিনি ওই এলাকার চটকু শেখের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সুলতান শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও তাকে একাধিকবার জামালপুর সদর হাসপাতাল-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

শনিবার সকালে তীব্র শীতের কারণে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন, “দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com