মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩৩ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
বিদ্যালয়ে মাদক সেবন, আটক চার।
গনকণ্ঠ প্রতিবেদক (মোহনগঞ্জ)
Published : Saturday, 10 January, 2026
 
বিদ্যালয়ে মাদক সেবন, আটক চার।

বিদ্যালয়ে মাদক সেবন, আটক চার।

মোহনগঞ্জ, নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেতরে বিকেলে মাদকসেবনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পৌরশহরের মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকসেবনে লিপ্ত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই চারজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার করমশ্রী গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. লতিফুর রহমান (৩০), সবুজ মিয়ার ছেলে সজিব মিয়া (২৮), পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার আ. জলিলের ছেলে মো. তুষার আহম্মেদ (২৫) এবং মৃত আব্দুল কুদ্দুছের ছেলে হুমায়ুন কবির (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নৈশপ্রহরী সানোয়ারের সহায়তায় প্রায়ই রাতের আঁধারে তারা স্কুলের ভেতরে প্রবেশ করে মাদকসেবন করত বলে জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে মাদকসেবনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক চারজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com