| শিরোনাম |
|
লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান; ট্রাক্টর জব্দ
গনকণ্ঠ প্রতিবেদক (কুমিল্লা)
|
![]() লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান; ট্রাক্টর জব্দ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা বলেন, “কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে হাজতখোলায় অভিযানে যাই। সেখান থেকে ১টি টপ সয়েল ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।" এছাড়া উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে যানজট নিরসনেও অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী উঠা-নামানোর জন্য পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়। |