| শিরোনাম |
|
দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডা. জাহিদ হোসেন
গনকণ্ঠ প্রতিবেদক (বিরামপুর)
|
![]() দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডা. জাহিদ হোসেন তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র দীর্ঘদিনের আস্থাভাজন চিকিৎসক হিসেবেও পরিচিত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বস্ততার কারণে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর–৬ আসনে প্রায় দীর্ঘ ৩০ বছর পর বিএনপির একক প্রার্থী হিসেবে ডা. জাহিদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আশা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ডা. জাহিদ হোসেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে ডা. জাহিদ হোসেন দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। |