| শিরোনাম |
|
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
গনকণ্ঠ প্রতিবেদক (নওগাঁ)
|
![]() নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ পাতাড়ী এলাকায় একটি আম বাগানে অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রুখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে ভারতীয় ট্যাপেন্টাডলসহ নিষিদ্ধ ও ক্ষতিকর ওষুধ দেশে প্রবেশের চেষ্টা করছে। এসব মাদক যুব সমাজ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সীমান্তে এ ধরনের ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করার মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কার্যকর ভূমিকা রাখছে। মাদক পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। |