বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:১৬ পিএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক       ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ       বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য      
নতুন বছরে কলেজে ৭২ দিনের ছুটি
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
নতুন বছরে কলেজে ৭২ দিনের ছুটি

নতুন বছরে কলেজে ৭২ দিনের ছুটি

২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এ তালিকা অনুযায়ী, চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে, যা গত বছরের তুলনায় এক দিন বেশি। ২০২৫ সালে কলেজে ছুটি ছিল ৭১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এই ছুটির তালিকা প্রকাশ করে।


তালিকায় উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।


এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন কলেজ বন্ধ থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।


শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।


এদিকে, প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিনের ছুটি রাখা হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানপ্রধান এই ছুটিগুলো প্রদান করতে পারবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com