বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:১৮ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান
গনকণ্ঠ ডেস্ক :
Published : Sunday, 11 January, 2026
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে।




পিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি ভারতের ভেন্যুতে না যেতে চায়, তবে পাকিস্তান তাদের সব ভেন্যুতে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন করতে সক্ষম। দেশটির গণমাধ্যম জিও সুপার জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে।



পিসিবির মতে, তারা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও এখানে নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব।




উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচে অংশ না নেওয়ার কঠোর অবস্থান জানিয়েছিল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com