মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩৯ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
নিষিদ্ধ হাইড্রোজ দিয়ে খেজুর গুঁড়, বগুড়ায় কারখানাকে জরিমানা
গনকণ্ঠ প্রতিবেদক (বগুড়া)
Published : Sunday, 11 January, 2026
নিষিদ্ধ হাইড্রোজ দিয়ে খেজুর গুঁড়, বগুড়ায় কারখানাকে জরিমানা

নিষিদ্ধ হাইড্রোজ দিয়ে খেজুর গুঁড়, বগুড়ায় কারখানাকে জরিমানা

বগুড়ার সদর উপজেলার ফাঁপোড় দক্ষিণ পাড়া এলাকায় ভেজাল খেজুর গুঁড় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫০ কেজি ভেজাল গুঁড় জব্দের পাশাপাশি কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে মোজাম্মেল নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই গুঁড় কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযানকালে কর্তৃপক্ষ দেখতে পায়, খেজুরের রসের সঙ্গে অতিরিক্ত চিনি মিশিয়ে কৃত্রিমভাবে গুঁড় তৈরি করা হচ্ছে। এছাড়াও গুঁড়ের রং ও মান বাড়ানোর জন্য নিষিদ্ধ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করা হচ্ছিল।
এ সময় কারখানা থেকে প্রায় ৫০ কেজি চিনি ও হাইড্রোজ মিশ্রিত ভেজাল খেজুর গুঁড় এবং ১ কেজি নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জব্দকৃত ভেজাল পণ্য ও রাসায়নিক বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া নিরাপদ খাদ্য অফিসার রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের। অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে সতর্ক করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com