বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:২২ পিএম
শিরোনাম ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা      
জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।




বৈঠকের আগে অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং নিউইয়র্কপ্রবাসী ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।




বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।



বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ প্রথমে পারস্পরিক কুশল বিনিময় করেন। এরপর বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের মতামতের গুরুত্ব এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।




এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com