বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৫৪ পিএম
শিরোনাম আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক       ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ      
তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।


তিনি বলেন, “আপনার একটি ভোট নির্ধারণ করবে এলাকার উন্নয়ন, বেকারদের চাকরি, মানুষের জীবনমান। আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে আপনার পক্ষের প্রার্থীকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সুখ-দুঃখে সবসময় পাশে থাকবো।”


এই মন্তব্য তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রোববার (১১ জানুয়ারি) বলেছেন। অনুষ্ঠানটি গোপালগঞ্জের বলুগ্রামের ৩০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উদ্যোগে অনুষ্ঠিত হয়।


মিলাদে দরুদ ও ফাতেহা শরিফ পাঠ, বিশেষ মোনাজাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তবারক বিতরণও করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি নুর আলম তোতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খানসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয়রা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com