বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:৪০ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
সালিশি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 12 January, 2026
সালিশি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ

সালিশি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ

হাইকোর্ট জানিয়েছে, কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া নতুন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছেন। এই রায় ২০২১ সালে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে এসেছে, যেখানে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর বহুবিবাহ সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল।


হাইকোর্ট ২০২২ সালের ৫ জানুয়ারি রুল জারি করে জানতে চেয়েছিল, পারিবারিক জীবন রক্ষার স্বার্থে বহুবিবাহ আইনের নীতিমালা কেন প্রণয়ন করা হবে না। রুলের শুনানি শেষে গত বছরের ২০ আগস্ট হাইকোর্ট রুলটি খারিজ করে দেয় এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর বহুবিবাহ সংক্রান্ত ধারা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।


আইনজীবী ইশরাত হাসান জানান, এই রায়ে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ চারজন স্ত্রী নিতে পারবেন, তবে সবার প্রতি সমানভাবে সুবিচার নিশ্চিত করতে হবে। শুধু বিয়ে করার অনুমতি থাকলেই হবে না, কিভাবে সমান সুবিচার করা হবে তার বিধানও থাকা প্রয়োজন।


অধ্যাদেশে আরও বলা হয়েছে, বিয়ে বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া নতুন বিবাহ বৈধ হবে না। অনুমতির জন্য আবেদন জমা দিতে হবে এবং বর্তমান স্ত্রীদের সম্মতিও উল্লেখ থাকতে হবে। আবেদন গ্রহণের পর প্রার্থী এবং বর্তমান স্ত্রীদের প্রতিনিধি মনোনীত করা হবে। সালিশি কাউন্সিল যদি বিবাহকে প্রয়োজনীয় ও ন্যায়সংগত মনে করে, তবে আবেদন মঞ্জুর করবে। সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হবে এবং পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা যাবে, যার চূড়ান্ত সিদ্ধান্তে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অনুমতি ছাড়া বিবাহ করলে বর্তমান স্ত্রীদের স্থগিত দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক হবে, এবং দণ্ডনীয় অপরাধে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় ধরনের দণ্ড আরোপ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com