| শিরোনাম |
|
আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম ইসিতে পাঠানোর নির্দেশ
গনকণ্ঠ ডেস্ক
|
![]() আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম ইসিতে পাঠানোর নির্দেশ গত রবিবার ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন হবে। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য মনোনীত কর্মকর্তা থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে, সব বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির নির্দেশনার আলোকে সেলের কার্যক্রম আরও গতিশীল করার জন্য সব রিটার্নিং অফিসারকে সদস্যদের তালিকা মোবাইল নম্বরসহ নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। |