| শিরোনাম |
|
নির্বাচনে থাকছে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
গনকণ্ঠ ডেস্ক
|
![]() নির্বাচনে থাকছে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াত আমীরের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, জানিয়েছে জামায়াত। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া, বাংলাদেশের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয়ে তারা অভিমত প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। জামায়াত আমীরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড জনাব দেওয়ান আলমগীর এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। |