রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৭ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে জানাবে, বললেন শফিকুর রহমান
গনকণ্ঠ ডেস্ক :
Published : Monday, 12 January, 2026
নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে জানাবে, বললেন শফিকুর রহমান

নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে জানাবে, বললেন শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না—এ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এই উদ্বেগের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক সমাধান না পেলে জাতির সামনে বিষয়টি তুলে ধরা হবে বলে তিনি স্পষ্ট করে জানান।




সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা। কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা ও বিভিন্ন অভিযোগের কারণে জামায়াতে ইসলামী মনে করছে, নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।




তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক এবারের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। জামায়াতে ইসলামী এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আশা করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনী অনিয়ম রোধে চাপ সৃষ্টি হবে।




রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা শক্তির প্রতি ঝুঁকে পড়বে না। বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায় দলটি। তিনি বলেন, বাংলাদেশকে কারও বলয়ে আবদ্ধ না রেখে স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।




ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক ধারার পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য কাঠামোগত সংস্কার অপরিহার্য। জামায়াতে ইসলামী শুরু থেকেই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কাজ করছে।




এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় একটি পক্ষ পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। এটি গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী বলে মন্তব্য করে তিনি বলেন, নারীসহ সব নাগরিকের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের অধিকার নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।



সবশেষে জামায়াত আমির বলেন, নির্বাচন কমিশন যদি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে আস্থার সংকট দূর হতে পারে। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে বাস্তব পরিস্থিতি জানাতে বাধ্য হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com