বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:১৪ পিএম
শিরোনাম বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা      
গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি:
Published : Tuesday, 13 January, 2026
গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে  মানববন্ধন

গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী জেলার গোদাগাড়ীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায়  সাহাব্দিপুর মোড় এলাকায়  স্থানীয়রা মানববন্ধন আয়োজন করে সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও শোষণের অভিযোগ তুলে ধরেন।

ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করেন, “সাইফুল নিজে কোনো সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করিয়ে অর্থ দাবি করত। একটি দুর্ঘটনার খবরকে কেন্দ্র করে মানুষদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। প্রশাসনের সাথে সখ্যতা দেখিয়ে ফোনের মাধ্যমে অর্থ আদায় করে শেষে নিজে ভাগ করে নিত।” সাংবাদিক সাইফুলের মামলা হামলাসহ নানা রকম হয়রানির শিকার ওই ভুক্তভোগী পরিবার আরও বলেন, আমরা নিরাপত্তা চাই। 

স্থানীয় শহীদুল নামের বলেন, “এ ধরনের মানুষ স্থানীয় প্রশাসনের সুবিধা নিয়ে সাধারণ মানুষের অধিকার লুট করছে। আমরা চাই, প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়।”

মহিশালবাড়ী বাজার কমিটির একজন কর্মচারী, নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করেন, “সাইফুল কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন আমাদের বেতন মেরে খেয়েছে। বিলও অতিরিক্ত দেখিয়ে অর্থ নিত। আমরা এর কারণে অনেক সমস্যায় পড়েছি।”

মানুষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com