| শিরোনাম |
|
ওয়েবসাইটে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গণকন্ঠ ডেস্ক :
|
|
ওয়েবসাইটে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলার আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আমৃত্যু কারাদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানা গেছে। |