রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৭ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 14 January, 2026
আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অদ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্ক মহাকাশ গবেষনার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন। 

বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি  সম্পর্কে অবহিত হয়ে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দল সুবৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com