রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২৫ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
স্টাফ রিপোর্টার (রাঙামাটি) :
Published : Wednesday, 14 January, 2026
খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আজ বুধবার ১৪ জানুয়ারি-২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় রাঙামাটি থেকে ৭৫ কিলোমিটার দুরে গিয়ে খাগড়াছড়ি শহরের কলেজ রোড এর মহাজনপাড়া লারমা স্কয়ারে পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে পাহাড়ের অবিসংবাদিত নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা'র প্রতি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

এসময় জুঁই চাকমা বলেন,পাহাড়ের গনমানুষের আপোষহীন অবিসংবাদিত নেতা যাকে বলা হয় প্রয়াত এম.এন লারমা'র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে রাঙামাটি থেকে এসেছি। মানবেন্দ্র নারায়ন লারমা সারা বিশ্বের মেহনতি মানুষের জন্য কথা বলেছেন, রাজনীতি করেছেন, তিনি সত্যই একজন গণমানুষের নেতা ছিলেন।

তিনি পাহাড়ের নিজ জনগোষ্ঠীর নিপীড়িত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামের নিজের জীবণ পর্যন্ত দিয়েছেন।

আমরা এ পাহাড়েরই মানুষ, সেই কারণে আমরা এম.এন লারমা-কে বিনম্র শ্রদ্ধা জানাই।

প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান অটুক থাকবে।

আমি সময় পেলে পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি শ্রদ্ধা জানাতে আবারও খাগড়াছড়িতে আসবো গণতন্ত্র মঞ্চের সমর্থীত এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন।


এসময় জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া (বন্ধুসংগঠন), সদস্য সতেজ চাকমা, জলমনি চাকমা, অরুনজিতা চাকমা, এমেলী চৌধুরী, সাইমুন ইসলাম, আবু বড়ুয়া (বন্ধু সংগঠন), চিরোজ্যোতি চাকমা, সাইফুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ পার্টির নেতা-কর্মীরা পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com