বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:০৫ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
হবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড
গনকণ্ঠ প্রতিবেদক (হবিগঞ্জ)
Published : Thursday, 15 January, 2026
হবিগঞ্জে  অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
‎গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
‎অভিযান চলাকালে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়াকে (৩৫) কৃষিজমির টপ সয়েল কাটতে গিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
‎অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
‎বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com