শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:২০ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
খানসামা কিন্ডারগার্টেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী
গনকণ্ঠ প্রতিবেদক (দিনাজপুর)
Published : Friday, 16 January, 2026
খানসামা কিন্ডারগার্টেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী

খানসামা কিন্ডারগার্টেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী

দিনাজপুরের খানসামা উপজেলায় কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। প্রথম আয়োজনেই এমন ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত মোট ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধা তালিকায় স্থান পেয়েছে মোট ৫০ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রিলিফ পাবলিক মডেল স্কুল এন্ড কলেজ থেকে সর্বাধিক ১৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে। অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১ জন, রয়েল স্টার স্কুল থেকে ৬ জন, উইনার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৫ জন এবং মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুল ও স্টুডেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ থেকে ২ জন করে শিক্ষার্থী এবং সানরাইজ আইডিয়াল স্কুল, সোনার তরী মডেল স্কুল ও কাচিনীয়া আইডিয়াল স্কুল থেকে ১ জন করে শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে।

এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

শিক্ষক ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ উদ্যোগ আরও পরিসর বৃদ্ধি পাবে এবং নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com