মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:১৯ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, জোটে নেই
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 16 January, 2026
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, জোটে নেই

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, জোটে নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।


সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন,
‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।’


এর আগে শুক্রবার সকালে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানান, তারা চূড়ান্তভাবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটে থাকছেন না।

তিনি বলেন,
‘আমরা যেই উদ্দেশ্যে এক হয়েছিলাম, বাকি ১০ দল সে কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব দেখাচ্ছে। তাই আমরা আমাদের মতো চলতে চাই।’


ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি।


বৈঠক শেষে জামায়াতের নেতারা জানান, রাতের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন। কিন্তু তাদের কেউ উপস্থিত না হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। এ কারণে আজকের সংবাদ সম্মেলনের দিকেই ছিল রাজনৈতিক অঙ্গনের নজর।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com