রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২৪ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গনকণ্ঠ প্রতিবেদক (দুর্গাপুর)
Published : Friday, 16 January, 2026
দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৭ নং কান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বন্দউষান বাজার এলাকায় আজ বিকাল ৩টা ৩০ মিনিটে আওয়ামী লীগের প্রায় ৫০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এসব নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তাদের দলীয় সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
যারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন, তারা হলেন—
১. মোঃ রফিকুল ইসলাম
২. মোঃ নিজাম উদ্দিন
৩. আব্দুল মান্নান (মেম্বার)
৪. মোঃ ইলিয়াস আহমেদ
৫. মোঃ তুষার ইমরান প্রান্ত
৬. মোঃ বিল্লাল হোসেন
নবাগত নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা বিএনপিতে যোগদান করেছেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুনদের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপুর উপজেলায় বিএনপির রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com