| শিরোনাম |
|
শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার
গনকণ্ঠ প্রতিবেদক (হবিগঞ্জ)
|
![]() শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পেছনে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি স্ট্যান্ডের পেছনে ড্রেনের পাশে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। |