| শিরোনাম |
|
শত নির্যাতনেও ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি খালেদা জিয়া
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() শত নির্যাতনেও ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি খালেদা জিয়া শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের নেত্রী। শত নির্যাতন ও চাপের মুখেও তিনি দেশ ছাড়েননি এবং কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি।” তিনি বলেন, বিএনপিকে আগামী দিনে আরও শক্তিশালী করতে সবাইকে খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারার দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা হবে।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ শামিম, জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন জাকির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল হক, জেলা জমিয়তের সভাপতি মাওলানা এহসানুল হক, আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলমগীর খাঁ, মাওলানা ইউসুফ ভূইয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। |