| শিরোনাম |
|
কুড়িগ্রামে টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ কর্মসূচিতে জেলা প্রশাসক
গনকণ্ঠ প্রতিবেদক (কুড়িগ্রাম)
|
![]() কুড়িগ্রামে টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ কর্মসূচিতে জেলা প্রশাসক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কুড়িগ্রাম সদর এর উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়ন এর চর সিতাইঝার চরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার, কুড়িগ্রাম ডা: মো: হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ বিষয়ে উপস্থিত খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। |