| শিরোনাম |
|
গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মাই শপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলুজ্জামান
নিজস্ব প্রতিবেদক :
|
![]() গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মাই শপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলুজ্জামান গত শুক্রবার রাতে রাজধানীর বিজয় নগর একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ রাসেলুজ্জামান এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ এর শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে। একই সঙ্গে অনুষ্ঠানে দেশের ব্যবসা বানিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুনি ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য সংগীত শিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্র নায়ক শাকিল খান'সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন। |